জবিতে ছাত্রদল নেতা জাফর আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং মন্তব্যকারী শিক্ষার্থীকে কেউ মারধর করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) ভবনে আগুন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সিয়াম আন নুফাইস এর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই শিক্ষার্থী ছাত্রদল নেতা জাফর আহমেদকে উদ্দেশ্য করে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেন। একইসঙ্গে, তাকে কেউ মারধর করলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এমন মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার হুমকির অভিযোগকে ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর অভিযোগ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাফর আহমেদ। অভিযোগকারী পক্ষের দাবি, ব্যক্তিগত কিংবা রাজনৈতিক বিরোধের জেরে এমন মন্তব্য করা হলেও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে বিষয়টি গ

জবিতে ছাত্রদল নেতা জাফর আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং মন্তব্যকারী শিক্ষার্থীকে কেউ মারধর করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) ভবনে আগুন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সিয়াম আন নুফাইস এর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই শিক্ষার্থী ছাত্রদল নেতা জাফর আহমেদকে উদ্দেশ্য করে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেন। একইসঙ্গে, তাকে কেউ মারধর করলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এমন মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার হুমকির অভিযোগকে ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর অভিযোগ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাফর আহমেদ।

অভিযোগকারী পক্ষের দাবি, ব্যক্তিগত কিংবা রাজনৈতিক বিরোধের জেরে এমন মন্তব্য করা হলেও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ঘটনার সত্যতা যাচাই, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow