জবির প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন ড. মোহাম্মদ নাসির উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। রোববার (২৯ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের আবেদনের প্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, এই নিয়োগ আগামী ৩০ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। উপাচার্যের নির্দেশক্রমে জারি করা এ আদেশে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ সিয়াম উদ্দিন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ক্যাম্পাসে শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একটি ইতিবাচক একাডেমিক পরিবে

জবির প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন ড. মোহাম্মদ নাসির উদ্দিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। রোববার (২৯ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের আবেদনের প্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, এই নিয়োগ আগামী ৩০ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। উপাচার্যের নির্দেশক্রমে জারি করা এ আদেশে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ সিয়াম উদ্দিন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ক্যাম্পাসে শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow