জব্দ হচ্ছে সালমান এফ রহমান ও তার ছেলের ৭ কোটি শেয়ার
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ৩৬০ কোটি টাকার ঋণখেলাপিতে করা অর্থজারি মামলায় আইএফআইসি ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান ফজলুর রহমানের নামে থাকা শেয়ার জব্দ হতে চলেছে। ব্যাংকটিতে বাবা-ছেলের ৭ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৫৫৪টি শেয়ার রয়েছে। এসব শেয়ার জব্দের আবেদন করেছে ইউসিবি ব্যাংক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৫ দিনের মধ্যে কেন এসব শেয়ার জব্দ করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। রোববার (৮ মার্চ) ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক আসিফ এলাহী এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. ইমরুল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আদালত থেকে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ৩৬০ কোটি ১০ লাখ ৫২ হাজার ৪২৯ টাকার ঋণ নিয়ে খেলারি হয় বেক্সিমকো। পাওনা টাকা পেতে গত বছর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অংশীজনের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করা হয়। তবে মামলার পরবর্তী শুনানিতে আদালতে জবাব দাখিল না করায় একতরফাভাবে গত বছরের ৪ সেপ্টেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। এসময় ইউসিবিকে তাদের পাওনা টাকা পরিশোধ করতে বেক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ৩৬০ কোটি টাকার ঋণখেলাপিতে করা অর্থজারি মামলায় আইএফআইসি ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান ফজলুর রহমানের নামে থাকা শেয়ার জব্দ হতে চলেছে।
ব্যাংকটিতে বাবা-ছেলের ৭ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৫৫৪টি শেয়ার রয়েছে। এসব শেয়ার জব্দের আবেদন করেছে ইউসিবি ব্যাংক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৫ দিনের মধ্যে কেন এসব শেয়ার জব্দ করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।
রোববার (৮ মার্চ) ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক আসিফ এলাহী এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. ইমরুল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আদালত থেকে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ৩৬০ কোটি ১০ লাখ ৫২ হাজার ৪২৯ টাকার ঋণ নিয়ে খেলারি হয় বেক্সিমকো। পাওনা টাকা পেতে গত বছর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অংশীজনের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করা হয়। তবে মামলার পরবর্তী শুনানিতে আদালতে জবাব দাখিল না করায় একতরফাভাবে গত বছরের ৪ সেপ্টেম্বর মামলার রায় ঘোষণা করা হয়।
এসময় ইউসিবিকে তাদের পাওনা টাকা পরিশোধ করতে বেক্সিমকো গ্রুপসহ বিবাদীদের নির্দেশ দেয়া হয়। কিন্তু বিবাদীরা এরপরেও ঋণ পরিশোধ করেনি। এজন্য গত বছরের ১৯ নভেম্বর অর্থজারি মামলা দায়ের করে ইউসিবি ব্যাংক। মামলার এক সপ্তাহ পরে ২৭ নভেম্বর কারান্তরীণ সালমান এফ রহমানসহ বিবাদীদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
এদিকে বিবাদীদের নামে তফসিলি ব্যাংকে বির্ণত কোনো সম্পদ না থাকায় আইএফসসি ব্যাংকে সালমান এফ রহমানের নামে ৩ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৫৫৪ টি শেয়ার ও তার ছেলে শায়ান ফজলুর রহমানের নামে ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ারে রয়েছে বলে জানা যায়।
এসব সম্পদ জব্দ করতে আবেদন করেন ইউসিবি ব্যাংক। আবেদনের পরিপ্রেক্ষিতে এসব শেয়ারেগুলো কেন ক্রোক করা হবে না তা ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন আদালত।
What's Your Reaction?