জমকালো আয়োজনে শেষ হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’

জমকালো আয়োজনে শেষ হলো সাউথইস্ট ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে দুই দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের সমাপনী পর্ব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশের ইউনিভার্সিটিগুলোর গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়গুলো এমন জ্ঞান সঞ্চালন করে যেটা দেশের জনগোষ্ঠীর মাঝে ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ বিগত সরকারের লুটপাটের কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করে পাচার করা হয়েছে, যার কারণে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং জিডিপি গ্রোথ ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।  প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার  কাজ নয়, সমাজের আর সব প্রতিষ্ঠানকেই একসাথে কাজ করে যেতে হবে, তবেই আমরা পরিবর্তনের পথে যেতে পারব। তিনি তার বক্তব্যে জুলাই যোদ্ধাদেরকে, বিশেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটির ৪ জন জুলাই যোদ্ধার কথা স্মরণ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত

জমকালো আয়োজনে শেষ হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’

জমকালো আয়োজনে শেষ হলো সাউথইস্ট ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে দুই দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের সমাপনী পর্ব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশের ইউনিভার্সিটিগুলোর গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়গুলো এমন জ্ঞান সঞ্চালন করে যেটা দেশের জনগোষ্ঠীর মাঝে ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

বিগত সরকারের লুটপাটের কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করে পাচার করা হয়েছে, যার কারণে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং জিডিপি গ্রোথ ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার  কাজ নয়, সমাজের আর সব প্রতিষ্ঠানকেই একসাথে কাজ করে যেতে হবে, তবেই আমরা পরিবর্তনের পথে যেতে পারব। তিনি তার বক্তব্যে জুলাই যোদ্ধাদেরকে, বিশেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটির ৪ জন জুলাই যোদ্ধার কথা স্মরণ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ নেওয়া এবং যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করে। দুদিনব্যাপী আয়োজনে দুটি সেমিনারসহ বিশেষায়িত সেশন আয়োজন করা হয়। 

এ আয়োজন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow