জমি নিয়ে বিরোধ, মামার লাঠির আঘাতে ভাগনের মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে আবু বক্কর (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ‎শুক্রবার (৩ জুন) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে। এর আগে গত মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জেরে আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার মারামারি হয়। ওই সময় মামার লাঠির আঘাতে আবু বক্কর গুরুতর আহত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসীর বরাতে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আনসারুল্লাহ হক জানান, শিশিরকুন্ডু গ্রামের আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠির আঘাতে আবু বক্কর মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আবু বক্কর মারা যান।‎ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি

জমি নিয়ে বিরোধ, মামার লাঠির আঘাতে ভাগনের মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে আবু বক্কর (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

‎শুক্রবার (৩ জুন) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।

এর আগে গত মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জেরে আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার মারামারি হয়। ওই সময় মামার লাঠির আঘাতে আবু বক্কর গুরুতর আহত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসীর বরাতে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আনসারুল্লাহ হক জানান, শিশিরকুন্ডু গ্রামের আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠির আঘাতে আবু বক্কর মারাত্মকভাবে আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আবু বক্কর মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা রেকর্ড হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

‎এম শাহাজান/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow