জমিয়তে ওলামা ইসলাম বিএনপির সাথে মোনাফেকি করে নাই: হেদায়েতুল ইসলাম

জমিয়তে ওলামা ইসলাম বিএনপির সাথে কোনো মুনাফেকি করেনি। সংগঠনটি ২৯৫টি আসনে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির সাথে কাজ করেছে। তাই বাংলাদেশ জাতীয়দল বিএনপি জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয় হয়েছে। জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয় উপলক্ষে দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করার কেন্দ্রীয় নির্দেশনার অংশ অনুযায়ী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির পলাশ উপজেলা ওয়াবধা বাজার সংলগ্ন পার্টি অফিসে এই মন্তব্য করেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমী। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংগঠনটির পলাশ শাখার সভাপতি মাওলানা নোমানুল করীমের সভাপতিত্বে এবং উপজেলার যুব জমিয়াতের সাধারণ সম্পাদক ক্বারী ইসমাইল হোসেন হাশেমীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির পলাশ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসাইন, পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশ শাখার বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জমিয়তে ওলামা ইসলাম বিএনপির সাথে মোনাফেকি করে নাই: হেদায়েতুল ইসলাম

জমিয়তে ওলামা ইসলাম বিএনপির সাথে কোনো মুনাফেকি করেনি। সংগঠনটি ২৯৫টি আসনে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির সাথে কাজ করেছে। তাই বাংলাদেশ জাতীয়দল বিএনপি জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয় হয়েছে।

জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয় উপলক্ষে দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করার কেন্দ্রীয় নির্দেশনার অংশ অনুযায়ী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির পলাশ উপজেলা ওয়াবধা বাজার সংলগ্ন পার্টি অফিসে এই মন্তব্য করেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমী। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনটির পলাশ শাখার সভাপতি মাওলানা নোমানুল করীমের সভাপতিত্বে এবং উপজেলার যুব জমিয়াতের সাধারণ সম্পাদক ক্বারী ইসমাইল হোসেন হাশেমীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির পলাশ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসাইন, পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশ শাখার বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow