জমির বিরোধে যুবককে হত্যা
গাইবান্ধায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অমিতাভ চন্দ্র রায় ওরফে সুজন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় লিমন কুমার নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিতাভ চন্দ্র রায় ওরফে সুজন (৩৫) খামার বল্লমঝাড় গ্রামের বাসিন্দা এবং মৃত নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে। নিহত সুজনের মা সিন্দু রানী কালবেলাকে বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছে সম্প্রতি ১১ শতক জমি কেনেন সুজন। প্রতিবেশী বিমল কুমারের সন্ত্রাসী প্রকৃতির ছেলে লিমন কুমার ওই জমি কিনতে না পেরে ক্ষীপ্ত হয়ে ওঠে। এর আগেও তাদের মধ্যে অন্য একটি জমি নিয়ে বিরোধ ছিল। কিছুদিন আগে লিমন সুজনকে হত্যার হুমকি দেয়। তারপরই এই ঘটনা ঘটল। তার সন্দেহ হামলাকারী লিমন হতে পারে। নিহত সুজনের স্ত্রী দিপা রানী কালবেলাকে বলেন, যে আমার স্বামীকে হত্যা করেছে তার শাস্তি চাই। প্রতিবেশী লিমন আমার স্বামীকে দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছে। এছাড়া তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। স্থানীয় হামিদ বলেন, কে বা কারা মেরেছে আমরা দেখতে পারিনি। যারাই মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছ
গাইবান্ধায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অমিতাভ চন্দ্র রায় ওরফে সুজন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় লিমন কুমার নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অমিতাভ চন্দ্র রায় ওরফে সুজন (৩৫) খামার বল্লমঝাড় গ্রামের বাসিন্দা এবং মৃত নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে।
নিহত সুজনের মা সিন্দু রানী কালবেলাকে বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছে সম্প্রতি ১১ শতক জমি কেনেন সুজন। প্রতিবেশী বিমল কুমারের সন্ত্রাসী প্রকৃতির ছেলে লিমন কুমার ওই জমি কিনতে না পেরে ক্ষীপ্ত হয়ে ওঠে। এর আগেও তাদের মধ্যে অন্য একটি জমি নিয়ে বিরোধ ছিল। কিছুদিন আগে লিমন সুজনকে হত্যার হুমকি দেয়। তারপরই এই ঘটনা ঘটল। তার সন্দেহ হামলাকারী লিমন হতে পারে।
নিহত সুজনের স্ত্রী দিপা রানী কালবেলাকে বলেন, যে আমার স্বামীকে হত্যা করেছে তার শাস্তি চাই। প্রতিবেশী লিমন আমার স্বামীকে দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছে। এছাড়া তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই।
স্থানীয় হামিদ বলেন, কে বা কারা মেরেছে আমরা দেখতে পারিনি। যারাই মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, সুজন চন্দ্রকে মাথায় কুড়াল আঘাত করা হয়েছে। পরে পরিবারের লোকজন রক্তাক্ত সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথে পলাশবাড়িতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি কুড়াল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই কুড়ালটি দিয়েই তাকে আঘাত করা হয়ে থাকতে পারে।
গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জমিসংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক লিমনকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নেওয়া হবে।
What's Your Reaction?