জমিয়তের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে বিএনপি জোটের শরিক দল হিসেবে অংশ নিচ্ছে প্রাচীনতম ইসলামি রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এবারের নির্বাচনে দলটির শীর্ষ নেতাদের মধ্যে কে কোন এলাকায় ভোট দেবেন, কালবেলাকে বিস্তারিত জানিয়েছে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী। তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দেবেন। সিনিয়র সহসভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ভোট দেবেন। সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ গ্রাম অষ্টগ্রাম ভোট সেন্টারে

জমিয়তের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে বিএনপি জোটের শরিক দল হিসেবে অংশ নিচ্ছে প্রাচীনতম ইসলামি রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এবারের নির্বাচনে দলটির শীর্ষ নেতাদের মধ্যে কে কোন এলাকায় ভোট দেবেন, কালবেলাকে বিস্তারিত জানিয়েছে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দেবেন।

সিনিয়র সহসভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ভোট দেবেন। সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ গ্রাম অষ্টগ্রাম ভোট সেন্টারে ভোট প্রয়োগ করবেন। 

দলের মহাসচিব ও নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ গ্রামের ভোটকেন্দ্রে ভোট দেবেন। যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি -জমিয়ত মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নিজ এলাকা নারায়ণগঞ্জ মুসলিমনগর ভোটকেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ঢাকার মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুল সেন্টারে এবং যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই পয়েন্ট প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে এবং নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই।

তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটার উপস্থিতি প্রসঙ্গে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচনে ভোটের হার ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে বলে আমার ধারণা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow