জয়পুরহাটে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও বিক্ষোভ

জয়পুরহাটে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট প্রধান ডাকঘরের সামনে জয়পুরহাট শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে চলা ধর্মঘটে বক্তব্য দেন শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির সিনিয়র সহ-সভাপতি বাদল হোসেন, জয়পুরহাট জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আনসার আলী প্রমুখ। ধর্মঘটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দুই দফা দাবি উল্লেখ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ সময় বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে সরকারের নির্দেশনা অনুযায়ী সেবা দিয়ে আসলেও মাত্র ৪হাজার ৪শ টাকা বেতনে চাকরি করতে হচ্ছে যা অত্যন্ত অমানবিক। পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ।

জয়পুরহাটে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও বিক্ষোভ

জয়পুরহাটে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জয়পুরহাট প্রধান ডাকঘরের সামনে জয়পুরহাট শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে চলা ধর্মঘটে বক্তব্য দেন শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির সিনিয়র সহ-সভাপতি বাদল হোসেন, জয়পুরহাট জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আনসার আলী প্রমুখ।

ধর্মঘটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দুই দফা দাবি উল্লেখ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে সরকারের নির্দেশনা অনুযায়ী সেবা দিয়ে আসলেও মাত্র ৪হাজার ৪শ টাকা বেতনে চাকরি করতে হচ্ছে যা অত্যন্ত অমানবিক। পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow