জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা
অধিকৃত উত্তর জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। শনিবার আলজাজিরার প্রতিবেদনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে খবরের সত্যতা নিশ্চিত করা হয়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, আল-মাখবা এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় মারধরের শিকার হয়ে তিনজন আহত হন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে, বিশেষ করে জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার মধ্যে রয়েছে কৃষিজমি ধ্বংস, গ্রামীণ ও বেদুইন জনগোষ্ঠীকে ভয়ভীতি দেখানো এবং শারীরিক নিপীড়ন। অনেক ক্ষেত্রে এসব হামলা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই ঘটে বলে অভিযোগ রয়েছে।