জর্ডান-বাহরাইন-কুয়েতের পাশে মিশর, ইরানের নিন্দা

জর্ডান, বাহরাইন এবং কুয়েতের ওপর ইরানের হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে মিশর। একই সঙ্গে এই তিন দেশের প্রতি ‘পূর্ণ সংহতি’ পুনর্ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের চলমান এই অস্থিরতায় জর্ডান, বাহরাইন এবং কুয়েতের পাশে আছে মিশর।  এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলার ঘটনা ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন। এতে বিপজ্জনক ভাবে উত্তেজনা বৃদ্ধি পাবে যা সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। কায়রো বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা বা তাদের নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং তারা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা ও উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইনের নিয়মাবলীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর জোর দিচ্ছে। এদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা বন্ধ করার দায়িত্ব উপসাগরীয় দেশগুলোর। তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি আক্রমণের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা প্রতিরোধ করার জন্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দে

জর্ডান-বাহরাইন-কুয়েতের পাশে মিশর, ইরানের নিন্দা

জর্ডান, বাহরাইন এবং কুয়েতের ওপর ইরানের হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে মিশর। একই সঙ্গে এই তিন দেশের প্রতি ‘পূর্ণ সংহতি’ পুনর্ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের চলমান এই অস্থিরতায় জর্ডান, বাহরাইন এবং কুয়েতের পাশে আছে মিশর। 

এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলার ঘটনা ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন। এতে বিপজ্জনক ভাবে উত্তেজনা বৃদ্ধি পাবে যা সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

কায়রো বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা বা তাদের নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং তারা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা ও উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইনের নিয়মাবলীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর জোর দিচ্ছে।

এদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা বন্ধ করার দায়িত্ব উপসাগরীয় দেশগুলোর। তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি আক্রমণের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা প্রতিরোধ করার জন্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর একটি ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘এই অঞ্চলের সব দেশের (বিশেষ করে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী দেশগুলোর) আইনি ও নৈতিক দায়িত্ব পুনর্ব্যক্ত করেছে। মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েলকে তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ডের পরিকল্পনা, আয়োজন, বাস্তবায়ন বা সমর্থন করা থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow