জলবায়ু সহনশীল দেশ গঠনে যুবনারীদের নেতৃত্ব গড়ে তুলবে ‘দুর্বার কন্যা’
জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের কিশোরী ও যুব নারীদের নেতৃত্ব, সক্ষমতা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘দুর্বার কন্যা’ প্রোগ্রাম মডেল। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর এক হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুবনেতা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। জলবায়ু অভিযোজন ও স্থানীয় নেতৃত্বভিত্তিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয়ে অনুষ্ঠানে সবাই একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, ঢাকার নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূত এইচ ই হকন আরাল্ড গুলব্রানসেন এবং জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন জ্যানিস হুসাইন। আরও পড়ুন রাস্তা দখলের ‘বৈধ হাতিয়ার’ এখন ‘হকার কার্ড’ বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০-এর সঙ্গে সামঞ
জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের কিশোরী ও যুব নারীদের নেতৃত্ব, সক্ষমতা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘দুর্বার কন্যা’ প্রোগ্রাম মডেল।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর এক হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুবনেতা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
জলবায়ু অভিযোজন ও স্থানীয় নেতৃত্বভিত্তিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয়ে অনুষ্ঠানে সবাই একাত্মতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, ঢাকার নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূত এইচ ই হকন আরাল্ড গুলব্রানসেন এবং জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন জ্যানিস হুসাইন।
বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে ‘দুর্বার কন্যা’ প্রোগ্রাম মডেলটি। এটি কিশোরী ও যুবনারীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগের ঝুঁকি কমানো এবং নিজ নিজ এলাকায় মানুষকে আরও সচেতন ও প্রস্তুত করে তুলতে নেতৃত্ব দেওয়ার সুযোগ ও দক্ষতা গড়ে তুলবে।
স্বাগত বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কিশোরীদের শুধু অংশগ্রহণকারী নয়, বরং পরিবর্তনের নেতৃত্বদানকারী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি জলবায়ু বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রক্রিয়ায় তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ এরই মধ্যে বিশ্বব্যাপী এক সফল উদাহরণ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। কিশোরীরা শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার নয়; তারা জলবায়ু সমাধানেরও গুরুত্বপূর্ণ অংশীদার এবং নেতৃত্বদাতা। ‘দুর্বার কন্যা’ প্রোগ্রাম মডেল ভবিষ্যৎ নেতৃত্ব, জলবায়ু সহনশীলতা এবং আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পের কারণ কী ছিল?
‘দুর্বার কন্যা’ প্রোগ্রাম মডেলটি জলবায়ু অভিযোজন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নেতৃত্ব বিকাশ, স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা, ডিজিটাল দক্ষতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে এসেছে। একই সঙ্গে এটি যুব নারীদের স্থানীয় সরকার ও বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে সংযুক্ত করে পরিকল্পনা, প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।
বাংলাদেশে জলবায়ুজনিত চ্যালেঞ্জ ক্রমাগত বাড়তে থাকায় এই উদ্যোগের মাধ্যমে আত্মবিশ্বাসী, দক্ষ এবং দায়িত্বশীল এক নতুন প্রজন্মের নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যারা ভবিষ্যতে জলবায়ু সহনশীল ও টেকসই সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
টিটি/কেএসআর
What's Your Reaction?
