জলাতঙ্ক প্রতিরোধে ফেনীতে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু

জলাতঙ্কের ঝুঁকি কমাতে ফেনী পৌরসভার উদ্যোগে বেওয়ারিশ কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে পৌরসভার আওতাধীন প্রায় ৬৫০টি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। সোমবার (১০ আগস্ট) দুপুরে ফেনী পৌরসভা কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোবারক হোসেন দুলাল ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা। আয়োজকরা জানান, ১৫ দিনের এ কর্মসূচিতে সাতজন কর্মী ও একজন সুপারভাইজার ১৮টি ওয়ার্ডে সরাসরি মাঠে কাজ করবেন। টিকা দেওয়া সম্পন্ন হলে চিহ্নিত করার সুবিধার্থে কুকুরগুলোর শরীরে নির্দিষ্ট রং দেওয়া হবে। আরও পড়ুন পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১১ এ ছাড়া পৌর এলাকার কোনো প্রাণী জলাতঙ্কসহ জটিল রোগে আক্রান্ত হলে দ্রুত খবর পৌঁছাতে এবং ব্যবস্থা নিতে ‘মাই ফেনী’ নামের

জলাতঙ্ক প্রতিরোধে ফেনীতে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু

জলাতঙ্কের ঝুঁকি কমাতে ফেনী পৌরসভার উদ্যোগে বেওয়ারিশ কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে পৌরসভার আওতাধীন প্রায় ৬৫০টি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ফেনী পৌরসভা কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোবারক হোসেন দুলাল ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা।

আয়োজকরা জানান, ১৫ দিনের এ কর্মসূচিতে সাতজন কর্মী ও একজন সুপারভাইজার ১৮টি ওয়ার্ডে সরাসরি মাঠে কাজ করবেন। টিকা দেওয়া সম্পন্ন হলে চিহ্নিত করার সুবিধার্থে কুকুরগুলোর শরীরে নির্দিষ্ট রং দেওয়া হবে।

এ ছাড়া পৌর এলাকার কোনো প্রাণী জলাতঙ্কসহ জটিল রোগে আক্রান্ত হলে দ্রুত খবর পৌঁছাতে এবং ব্যবস্থা নিতে ‘মাই ফেনী’ নামের একটি অ্যাপ কার্যকরভাবে চালু করার কথা জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন ও 'ফেনী এলিমেন্টস লাভার' সংগঠনের প্রধান সমন্বয়ক সাইমুন ফারাবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow