জলের কোলাহল এবং তৃতীয় নয়নে খুঁজি

জলের কোলাহল স্নানঘরে একা অনামিকাতৃষ্ণার আঁচলে ঢাকা নদীর কূল কিনারায়;রৌদ্রদিন বসন্তে উড়ে প্রজাপতিজলকেলি দু’চোখে দীর্ঘশ্বাস বায়ু নির্গতচক্রাকারে দুপুর অবদমনেশস্যের ছোবলেহরিণী চোখ সমস্ত নির্জনতা ভেঙেঝুলে আছে পৃথিবী;দুপুরে জলের কোলাহল তৃতীয় নয়নে খুঁজি মানুষের অদৃশ্য ওই চোখেবিঁধে আছে জন্মের ভালোবাসা।ঘুমের ভেতর আমরা পরস্পরঅহরহ প্রার্থনার ভেতর;ডুবে যাই অশরীরী মগ্নতায়সবুজের হেয়ালিপনায়;শব্দের ঘ্রাণে ছুটে যাইকবিতা তোমার দরজায়;দেখি চতুর্দিকে ঘিরে আছেঅন্ধ অন্ধকার বলয়। এসইউ

জলের কোলাহল এবং তৃতীয় নয়নে খুঁজি

জলের কোলাহল

স্নানঘরে একা অনামিকা
তৃষ্ণার আঁচলে ঢাকা নদীর কূল কিনারায়;
রৌদ্রদিন বসন্তে উড়ে প্রজাপতি
জলকেলি দু’চোখে দীর্ঘশ্বাস বায়ু নির্গত
চক্রাকারে দুপুর অবদমনে
শস্যের ছোবলে
হরিণী চোখ সমস্ত নির্জনতা ভেঙে
ঝুলে আছে পৃথিবী;
দুপুরে জলের কোলাহল

তৃতীয় নয়নে খুঁজি

মানুষের অদৃশ্য ওই চোখে
বিঁধে আছে জন্মের ভালোবাসা।
ঘুমের ভেতর আমরা পরস্পর
অহরহ প্রার্থনার ভেতর;
ডুবে যাই অশরীরী মগ্নতায়
সবুজের হেয়ালিপনায়;
শব্দের ঘ্রাণে ছুটে যাই
কবিতা তোমার দরজায়;
দেখি চতুর্দিকে ঘিরে আছে
অন্ধ অন্ধকার বলয়।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow