জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে এ বছরের ‘নাট্যজন সম্মাননা’ পাচ্ছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত। রোববার (১২ জুলাই) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এর আগে শনিবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রস্তুতি সভায় বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ও সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার এ তথ্য নিশ্চিত করেছেন। আয়োজকদের ভাষ্য, মঞ্চনাটক, টেলিভিশন নাটক, নাট্যরচনা ও নির্দেশনায় দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৮২ বছর বয়সী এ অভিনেতা ও নাট্যব্যক্তিত্বকে এবারের আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘নাট্যজন সম্মাননা’ প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইসরাফীল।  বিশেষ অতিথি থাকবেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. আর

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে এ বছরের ‘নাট্যজন সম্মাননা’ পাচ্ছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত। রোববার (১২ জুলাই) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এর আগে শনিবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রস্তুতি সভায় বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ও সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার এ তথ্য নিশ্চিত করেছেন। আয়োজকদের ভাষ্য, মঞ্চনাটক, টেলিভিশন নাটক, নাট্যরচনা ও নির্দেশনায় দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৮২ বছর বয়সী এ অভিনেতা ও নাট্যব্যক্তিত্বকে এবারের আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘নাট্যজন সম্মাননা’ প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইসরাফীল।  বিশেষ অতিথি থাকবেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. আরিফ হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে ১২ থেকে ১৮ জুলাই সাত দিনব্যাপী অনুষ্ঠিত হবে চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এবং পরবর্তী ছয় দিনের নাটক পুরাতন কলাভবনের জিয়া হায়দার ল্যাবে অনুষ্ঠিত হবে। উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হবে ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’। এছাড়া পর্যায়ক্রমে ‘কালিকা’, ‘ইন্ডিপেন্ডেন্স’, ‘একশ বস্তা চাল’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘ক্রীতদাসের হাসি’ এবং সমাপনী দিনে ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া শিল্পাঙ্গনের পরিবেশনায় ‘পঞ্চমীর চাঁদ’ মঞ্চস্থ হবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরীক্ষামূলক নাট্য নির্দেশনা ও প্রযোজনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যেই টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow