জাকসুর উদ্যোগে ৫ স্থানে ওয়াইফাই জোন স্থাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ক্যাম্পাসের পাঁচ স্থানে উচ্চগতির ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ১টায় বটতলায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ সেবার উদ্বোধন করেন। স্থানগুলো হলো-ক্যাফেটেরিয়া-টিএসসি সংলগ্ন এলাকা, মাঝ বটতলা, নতুন কলা, শহীদ রফিক জব্বার হল চত্বর, পুরাতন কলা-বিজনেস ফ্যাকাল্টি সংলগ্ন এলাকা। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি অ্যাক্সেস পয়েন্টের আওতায় প্রায় ২০০ মিটার এলাকায় একসঙ্গে অন্তত ৫০০ শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এ বিষয়ে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ক্যাম্পাসে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হচ্ছে, যা আনন্দের। বর্তমানে অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা থাকলেও ইউজিসি ও সরকারের সঙ্গে যোগাযোগ করে এটি পূর্ণাঙ্গ করার চেষ্টা করব। জাকসু ও প্রশাসনকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র উদ্বোধন করাটাই সফলতার লক্ষণ নয়, জাকসুকে সঠিকভাবে কার্যকর করা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। ফ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ক্যাম্পাসের পাঁচ স্থানে উচ্চগতির ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে ১টায় বটতলায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ সেবার উদ্বোধন করেন।
স্থানগুলো হলো-ক্যাফেটেরিয়া-টিএসসি সংলগ্ন এলাকা, মাঝ বটতলা, নতুন কলা, শহীদ রফিক জব্বার হল চত্বর, পুরাতন কলা-বিজনেস ফ্যাকাল্টি সংলগ্ন এলাকা।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি অ্যাক্সেস পয়েন্টের আওতায় প্রায় ২০০ মিটার এলাকায় একসঙ্গে অন্তত ৫০০ শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
এ বিষয়ে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ক্যাম্পাসে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হচ্ছে, যা আনন্দের। বর্তমানে অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা থাকলেও ইউজিসি ও সরকারের সঙ্গে যোগাযোগ করে এটি পূর্ণাঙ্গ করার চেষ্টা করব। জাকসু ও প্রশাসনকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র উদ্বোধন করাটাই সফলতার লক্ষণ নয়, জাকসুকে সঠিকভাবে কার্যকর করা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অটোমেশন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।
জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ফ্রি ইন্টারনেট চাই, তবে তার আগে চাই নিরাপত্তা। আমরা অটোমেশন চাই, তার আগে চাই ক্যাম্পাসে বোনদের নিরাপদ, নির্বিঘ্নে চলাচল করার পরিবেশ। যদি নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাচল করতে না পারি তাহলে ফ্রি ইন্টারনেট, অটোমেশনের দরকার নেই।
মো. রকিব হাসান প্রান্ত/এএইচ/জেআইএম
What's Your Reaction?