জাগো নিউজের যুগপূর্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শুভেচ্ছা
এক যুগ পূর্ণ করলো দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। যুগপূর্তি উপলক্ষে গণমাধ্যমটির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, করপোরেট প্রতিষ্ঠান ও সংগঠন এবং পেশাজীবী প্রতিনিধিরা। রোববার (১০ মে) জাগো নিউজের কার্যালয়ে এসে তারা গণমাধ্যমটির কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন। শুভেচ্ছা জানাতে আসা প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে ছিল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড। এছাড়াও বিজিএমইএ পরিচালনা পর্ষদ, মেঘনা গ্রুপ, আকিজ রিসোর্সেস, ফ্লাই ঢাকা, ইনফো পাওয়ার, পালম পে, অগ্রণী ব্যাংক পিএলসি, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, গ্রামীণফোন, বিকাশ প্রতিনিধিরাও আসেন শুভেচ্ছা জানাতে। আরও ছিলেন বাংলাদেশ ড্যাডকাস্ট সিস্টেম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), পাবলিক রিলেশনস ডিভিশন, অ্যাম্বার আইটি, কনসিটো, ইনফোস্টেশন, বেঞ্চমার্ক পিআর, ওপাস কমিউনিকেশনস লিমিটেড, অ্যাবস্ট্রাক্ট স্ট্র্যাটেজি, টেনবাইটের সিইও জা
এক যুগ পূর্ণ করলো দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। যুগপূর্তি উপলক্ষে গণমাধ্যমটির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, করপোরেট প্রতিষ্ঠান ও সংগঠন এবং পেশাজীবী প্রতিনিধিরা।
রোববার (১০ মে) জাগো নিউজের কার্যালয়ে এসে তারা গণমাধ্যমটির কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন।
শুভেচ্ছা জানাতে আসা প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে ছিল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড।
এছাড়াও বিজিএমইএ পরিচালনা পর্ষদ, মেঘনা গ্রুপ, আকিজ রিসোর্সেস, ফ্লাই ঢাকা, ইনফো পাওয়ার, পালম পে, অগ্রণী ব্যাংক পিএলসি, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, গ্রামীণফোন, বিকাশ প্রতিনিধিরাও আসেন শুভেচ্ছা জানাতে।
আরও ছিলেন বাংলাদেশ ড্যাডকাস্ট সিস্টেম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), পাবলিক রিলেশনস ডিভিশন, অ্যাম্বার আইটি, কনসিটো, ইনফোস্টেশন, বেঞ্চমার্ক পিআর, ওপাস কমিউনিকেশনস লিমিটেড, অ্যাবস্ট্রাক্ট স্ট্র্যাটেজি, টেনবাইটের সিইও জায়েদ সিফাত, কনসিটোর ডিরেক্টর (ক্লায়েন্ট সার্ভিস) এবং ব্যাক পেজ পিআর প্রতিনিধিরা।
এ তালিকায় আরও ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ডিজিটাল রিপোর্টার্স ফোরাম, বাংলা নিউজ ও ঢাকা পোস্ট-এর প্রতিনিধিরা।
এসময় শুভেচ্ছা জানাতে আসা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জাগো নিউজের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দ্রুত সংবাদ পরিবেশন এবং পাঠকের আস্থা অর্জনের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও গণমাধ্যমটি দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখে আরও সমৃদ্ধ হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?