জাজিরায় সিএনজি উল্টে নারী নিহত, আহত স্বামী ও কন্যা
শরীয়তপুরের জাজিরায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা উল্টে পপি রানী পাল (২৮) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকার মোল্লা বাড়ির মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত পপি রানী পাল ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর এলাকার পরেশ চন্দ্র পালের মেয়ে। তিনি কৃষ্ণ পালের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি তার স্বামী কৃষ্ণ পাল ও ছয় বছর বয়সী কন্যা পৃথা পালকে নিয়ে কুমিল্লা–থ ১২–৬৫৮৭ নম্বরের একটি সিএনজি অটোরিকশাযোগে নাওডোবা থেকে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ঘটনাস্থলে থাকা সেনাবাহিনী আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জাজিরা থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহমদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে বাঁশঝাড়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহতের ম
শরীয়তপুরের জাজিরায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা উল্টে পপি রানী পাল (২৮) নামে এক নারী নিহত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকার মোল্লা বাড়ির মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত পপি রানী পাল ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর এলাকার পরেশ চন্দ্র পালের মেয়ে। তিনি কৃষ্ণ পালের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি তার স্বামী কৃষ্ণ পাল ও ছয় বছর বয়সী কন্যা পৃথা পালকে নিয়ে কুমিল্লা–থ ১২–৬৫৮৭ নম্বরের একটি সিএনজি অটোরিকশাযোগে নাওডোবা থেকে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ঘটনাস্থলে থাকা সেনাবাহিনী আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহমদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে বাঁশঝাড়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?