‘জাতিগত স্বীকৃতির ওপরই ইরানের স্থিতিশীলতা নির্ভর করছে’
ইরানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা দেশটির বিভিন্ন জাতিগত গোষ্ঠীর স্বীকৃতির ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানি কুর্দি বিরোধী দল কোমালার ওয়াশিংটন প্রতিনিধি সালাহ বায়াজিদি।
শুক্রবার শাফাক নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থায় দেশটির বহুজাতিক বাস্তবতা প্রতিফলিত হতে হবে। দেশটিতে পার্সিয়ান, কুর্দি, আজারি, আরব, বেলুচসহ বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে।
বায়াজিদির মতে, জাতিগত পরিচয়ের স্বীকৃতি জাতীয় ঐক্যকে দুর্বল করবে না; বরং আরও শক্তিশালী করবে। তিনি বলেন, কুর্দি রাজনৈতিক শক্তিগুলো যৌথ সার্বভৌমত্ব, বিকেন্দ্রীকরণ এবং সব জনগোষ্ঠীর সমঅধিকারভিত্তিক রাজনৈতিক কাঠামোর মাধ্যমে জাতীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত শুরুর পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা কোমালার ঘাঁটিগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি মাসে সালাহ বায়াজিদি যুক্তরাষ্ট্র থেকে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র পাঠানোর খবর অস্বীকার করেন। তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক বা সামরিক পরিস্থিত
ইরানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা দেশটির বিভিন্ন জাতিগত গোষ্ঠীর স্বীকৃতির ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানি কুর্দি বিরোধী দল কোমালার ওয়াশিংটন প্রতিনিধি সালাহ বায়াজিদি।
শুক্রবার শাফাক নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থায় দেশটির বহুজাতিক বাস্তবতা প্রতিফলিত হতে হবে। দেশটিতে পার্সিয়ান, কুর্দি, আজারি, আরব, বেলুচসহ বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে।
বায়াজিদির মতে, জাতিগত পরিচয়ের স্বীকৃতি জাতীয় ঐক্যকে দুর্বল করবে না; বরং আরও শক্তিশালী করবে। তিনি বলেন, কুর্দি রাজনৈতিক শক্তিগুলো যৌথ সার্বভৌমত্ব, বিকেন্দ্রীকরণ এবং সব জনগোষ্ঠীর সমঅধিকারভিত্তিক রাজনৈতিক কাঠামোর মাধ্যমে জাতীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত শুরুর পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা কোমালার ঘাঁটিগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি মাসে সালাহ বায়াজিদি যুক্তরাষ্ট্র থেকে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র পাঠানোর খবর অস্বীকার করেন। তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক বা সামরিক পরিস্থিতি নির্ধারণে কুর্দি রাজনৈতিক শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।