জাতির উদ্দেশে ভাষণে ‘নতুন রাষ্ট্রকাঠামো’ গড়ার অঙ্গীকার নাহিদের
নির্বাচনি প্রচারের শেষে সময়ে এসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সামাজিক বৈষম্য মুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে নতুন রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা থেকে রাজনৈতিক দল এনসিপির প্রধানের দায়িত্ব নেওয়া নাহিদ।
What's Your Reaction?
