জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করায় খতমে নবুওয়তের মোবারকবাদ
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী। সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান। মহিউদ্দিন রব্বানী বলেন, ‘সম্মেলন সফল করতে দেশবরেণ্য উলামা-মাশায়েখ, আমন্ত্রিত অতিথি, আইম্মায়ে মাসাজিদ, খতিব এবং অংশগ্রহণকারী তাওহিদী জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল প্রশংসনীয়। তাদের সম্মিলিত অংশগ্রহণ সম্মেলনকে সফল ও সার্থক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ সম্মেলনের সংবাদ, বক্তব্য ও কর্মসূচি দেশবাসীর কাছে তুলে ধরায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান মহিউদ্দিন রব্বানী। তিনি বলেন, ‘সম্মেলন সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রমে যু
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
মহিউদ্দিন রব্বানী বলেন, ‘সম্মেলন সফল করতে দেশবরেণ্য উলামা-মাশায়েখ, আমন্ত্রিত অতিথি, আইম্মায়ে মাসাজিদ, খতিব এবং অংশগ্রহণকারী তাওহিদী জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল প্রশংসনীয়। তাদের সম্মিলিত অংশগ্রহণ সম্মেলনকে সফল ও সার্থক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
সম্মেলনের সংবাদ, বক্তব্য ও কর্মসূচি দেশবাসীর কাছে তুলে ধরায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান মহিউদ্দিন রব্বানী। তিনি বলেন, ‘সম্মেলন সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের অবদানও গুরুত্বপূর্ণ। সম্মেলনের প্রস্তুতি, প্রচার, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান মাওলানা মহিউদ্দিন রব্বানী। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার ফলেই সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।’
বিবৃতির শেষে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবার শ্রম, ত্যাগ ও প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করুন এবং আকিদায়ে খতমে নবুওয়তের হেফাজতের কাজে সবাইকে আরও বেশি ভূমিকা রাখার তাওফিক দান করুন।’
What's Your Reaction?