জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। ২৭ জুলাইয়ের অনুষ্ঠিতব্য পরীক্ষাটি একদিন পিছিয়ে ২৮ জুলাইয়ে হবে। পরিবর্তিত তারিখের এ পরীক্ষাটি ২১১৫২১ ও ২১১৫০১ পত্র কোডের জন্য প্রযোজ্য। সোমবার (২০ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র ও সময়সূচিসহ অন্য সব শর্তাবলি অপরিবর্তিত থাকবে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে। এএএইচ/এমকেআর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। ২৭ জুলাইয়ের অনুষ্ঠিতব্য পরীক্ষাটি একদিন পিছিয়ে ২৮ জুলাইয়ে হবে। পরিবর্তিত তারিখের এ পরীক্ষাটি ২১১৫২১ ও ২১১৫০১ পত্র কোডের জন্য প্রযোজ্য।
সোমবার (২০ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র ও সময়সূচিসহ অন্য সব শর্তাবলি অপরিবর্তিত থাকবে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।
এএএইচ/এমকেআর
What's Your Reaction?