জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্ন

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়। এবার ঈদগাহে ১২১ কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ, অজুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা। এরই মধ্যে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ মে) পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আরও পড়ুন৮ ঘণ্টায় সরবে কোরবানির বর্জ্য, মাঠে থাকবে ডিএসসিসির ১৩ হাজার জনবল ঈদযাত্রা স্বস্তিদায়ক, ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে  পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।   জাতীয় ঈদগাহের প্রস্তুতি বিষয়ে জানানো হয়, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, অজুখানা, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। এফএইচ/কেএসআর

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্ন

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়। এবার ঈদগাহে ১২১ কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ, অজুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা।

এরই মধ্যে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ মে) পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আরও পড়ুন
৮ ঘণ্টায় সরবে কোরবানির বর্জ্য, মাঠে থাকবে ডিএসসিসির ১৩ হাজার জনবল 
ঈদযাত্রা স্বস্তিদায়ক, ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে 

পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।  

জাতীয় ঈদগাহের প্রস্তুতি বিষয়ে জানানো হয়, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, অজুখানা, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

এফএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow