জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’
মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে অবশেষে সাভারে ঠাঁই হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়া সেই আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে কোনো প্রদর্শনী নয়, এবার তাকে আনা হয়েছে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশে, উন্নত গবেষণার জন্য। বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কড়া নজরদারিতে বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বিরল ‘অ্যালবিনো’ জাতের এই মহিষটিকে। বিএলআরআই সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় রোববার জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে তাদের কাছে হস্তান্তর করে। ‘ডোনাল্ড ট্রাম্প’-এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও ভবিষ্যতের জিনগত গবেষণার জন্য ইতোমধ্যে বিএলআরআই কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছে। প্রতিষ্ঠানটির মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ড. গৌতম কুমার দেব জানান, যেহেতু মহিষটি দীর্ঘদিন চিড়িয়াখানার মতো জনাকীর্ণ পরিবেশে ছিল, তাই সুরক্ষার স্বার্থে তাকে আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত সম্পূর্ণ কোয়ারেন্
মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে অবশেষে সাভারে ঠাঁই হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়া সেই আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে কোনো প্রদর্শনী নয়, এবার তাকে আনা হয়েছে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশে, উন্নত গবেষণার জন্য।
বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কড়া নজরদারিতে বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বিরল ‘অ্যালবিনো’ জাতের এই মহিষটিকে।
বিএলআরআই সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় রোববার জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে তাদের কাছে হস্তান্তর করে। ‘ডোনাল্ড ট্রাম্প’-এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও ভবিষ্যতের জিনগত গবেষণার জন্য ইতোমধ্যে বিএলআরআই কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছে। প্রতিষ্ঠানটির মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ড. গৌতম কুমার দেব জানান, যেহেতু মহিষটি দীর্ঘদিন চিড়িয়াখানার মতো জনাকীর্ণ পরিবেশে ছিল, তাই সুরক্ষার স্বার্থে তাকে আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সময়ে মহিষটি কোনো ধরনের সংক্রামক রোগে আক্রান্ত কি না, তা নিবিড়ভাবে পরীক্ষা করা হবে এবং তাকে রোগমুক্ত রাখার বিষয়টিতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হওয়ার পর এর শারীরিক সক্ষমতা বিবেচনা করে গবেষণার মূল কাজ শুরু হবে।
বিচিত্র এই মহিষটির আলোচনায় আসার গল্পটা বেশ চমকপ্রদ। গত কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল মহিষটিকে। খামারের মালিক জিয়া উদ্দিন মৃধার ভাই মহিষটির মাথার ‘অসাধারণ ও অদ্ভুত স্টাইলের চুল’ দেখে রসিকতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নামকরণ করেন।
সাদাটে অবয়ব আর ট্রাম্পের মতো চুলের সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। দেশীয় গণমাধ্যম ছাড়িয়ে বিবিসি, সিএনএনের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান করে নেয় নারায়ণগঞ্জের এই 'ডোনাল্ড ট্রাম্প'।
ঈদের ঠিক আগে নারায়ণগঞ্জ থেকে মহিষটিকে কিনে নেন কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামান। গত ২৫ মে বিকেলে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। কিন্তু এই সেলিব্রেটি মহিষকে দেখতে মনিরুজ্জামানের বাড়িতে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়।
পরে ঈদের আগের দিন (বুধবার) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে পুলিশ প্রশাসন মহিষটিকে উদ্ধার করে প্রথমে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। সেখান থেকে সাধারণের প্রদর্শন ও নিরাপত্তার স্বার্থে সেটিকে পাঠানো হয়েছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। এবার চিড়িয়াখানার পাঠ চুকিয়ে বিজ্ঞানের নতুন গবেষণার অংশ হতে সাভারের বিএলআরআই-এ ঠাঁই হলো আলোচিত এই মহিষের।
What's Your Reaction?