জাতীয় ছাত্রশক্তি ও ছাত্র আন্দোলনে ৬০-এর অধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
রাজধানীর গুলশান থানা এলাকার জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ ৬০ জনেরও বেশি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সদস্য হন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ জিয়াদ (আহ্বায়ক), সজীব সরদার নিহাল (সদস্য সচিব), মেহেদী হাসান আরাফাত (মুখ্য সংগঠক), মো. সাব্বির আহমেদ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), সায়েম দেওয়ান (সহ-মুখপাত্র), মো. জহিরুল ইসলাম (যুগ্ম সদস্য সচিব) ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তাদের সঙ্গে আরও ৬০-এর অধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন।