জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু

সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh.gov.bd)-এর দ্বিতীয় সংস্করণ (ফ্রেমওয়ার্ক ২.০) চালু করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। মঙ্গলবার (০৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সব মন্ত্রণালয়ে এ সংস্করণ বাস্তবায়ন শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগে বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে। পর্যায়ক্রমে সব অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইট এ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক বলেন, নতুন সংস্করণটির কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং এবং সার্টিফিকেশন সেন্টার এবং প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক সনদও প্রদান করেছে। তিনি আরও জানান, জাতীয় তথ্য বাতায়নের এই সংস্করণ দেশের ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও শক্ত

জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু

সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh.gov.bd)-এর দ্বিতীয় সংস্করণ (ফ্রেমওয়ার্ক ২.০) চালু করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সব মন্ত্রণালয়ে এ সংস্করণ বাস্তবায়ন শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগে বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত রয়েছে।

এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে। পর্যায়ক্রমে সব অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইট এ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে।

এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক বলেন, নতুন সংস্করণটির কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং এবং সার্টিফিকেশন সেন্টার এবং প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক সনদও প্রদান করেছে।

তিনি আরও জানান, জাতীয় তথ্য বাতায়নের এই সংস্করণ দেশের ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকের তথ্যপ্রাপ্তি সহজ করবে।

এটুআইয়ের জ্যেষ্ঠ পরামর্শক (উপসচিব) ফজলুল জাহিদ বলেন, এখন নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার তথ্য, আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও দপ্তরের ঠিকানা জানতে পারছেন। পাশাপাশি টেন্ডার, চাকরির বিজ্ঞপ্তি, সিটিজেন চার্টারসহ নানা তথ্যও পাওয়া যাচ্ছে।

প্রযুক্তিগতভাবে নতুন সংস্করণে ক্লাউড ও মাইক্রোসার্ভিসভিত্তিক কাঠামো যুক্ত করা হয়েছে। এতে প্ল্যাটফর্মটি আরও দ্রুত, স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য হয়েছে। এছাড়া সিঙ্গেল সাইন-অন, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও এসএসএল এনক্রিপশনসহ উন্নত নিরাপত্তা ব্যবস্থাও সংযোজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow