জাতীয় পরিবেশ পদক পেল চবির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট

পরিবেশবিষয়ক শিক্ষা, গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পদক গ্রহণ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও উপস্থিত ছিলেন। এ অর্জনে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এ রাষ্ট্রীয় স্বীকৃতি পরিবেশবিষয়ক শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে তিনি এ সম্মাননার জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা, গবেষণা এবং পরিবেশ শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর

জাতীয় পরিবেশ পদক পেল চবির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট

পরিবেশবিষয়ক শিক্ষা, গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পদক গ্রহণ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও উপস্থিত ছিলেন।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এ রাষ্ট্রীয় স্বীকৃতি পরিবেশবিষয়ক শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে তিনি এ সম্মাননার জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা, গবেষণা এবং পরিবেশ শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর আগে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে তিনবার বৃক্ষরোপণ পদকে ভূষিত হয়। এবার প্রথমবারের মতো অর্জন করল মর্যাদাপূর্ণ জাতীয় পরিবেশ পদক।

মোস্তাফিজুর রহমান/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow