জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ বুধবার শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ (চূড়ান্ত) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। অনলাইনে এ প্রক্রিয়া চলবে ১২ মার্চ পর্যন্ত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা ems.nu.ac.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এবং কলেজ কর্তৃক নিশ্চিতকরণের মাধ্যমে ফরম জমা দিতে পারবেন। ফি জমাদান এবং Pay Slip সংগ্রহের জন্য সোনালী সেবা ব্যবহার করতে হবে। আবেদন ফরম ডাউনলোডের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত, কলেজ কর্তৃক আবেদন নিশ্চিতকরণের শেষ সময় ১৫ মার্চ এবং ফি জমাদান ১২ মার্চ থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রি করা বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয়ভিত্তিক আলাদাভাবে সিলগালা করে স্ব স্ব কলেজে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে, এ কাগজপত্র ফলাফল প্রকাশের পর ৩ মাস পর্যন্ত নিরাপদভাবে রাখা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সব সময়সূচি মেনে যথ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ বুধবার শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ (চূড়ান্ত) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। অনলাইনে এ প্রক্রিয়া চলবে ১২ মার্চ পর্যন্ত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা ems.nu.ac.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এবং কলেজ কর্তৃক নিশ্চিতকরণের মাধ্যমে ফরম জমা দিতে পারবেন। ফি জমাদান এবং Pay Slip সংগ্রহের জন্য সোনালী সেবা ব্যবহার করতে হবে। আবেদন ফরম ডাউনলোডের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত, কলেজ কর্তৃক আবেদন নিশ্চিতকরণের শেষ সময় ১৫ মার্চ এবং ফি জমাদান ১২ মার্চ থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রি করা বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয়ভিত্তিক আলাদাভাবে সিলগালা করে স্ব স্ব কলেজে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে, এ কাগজপত্র ফলাফল প্রকাশের পর ৩ মাস পর্যন্ত নিরাপদভাবে রাখা বাধ্যতামূলক।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সব সময়সূচি মেনে যথাযথভাবে ফরম পূরণ, ফি জমাদান এবং কাগজপত্র সংরক্ষণ করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow