জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় সিড্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তঃইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। হামলার শিকার ভুক্তভোগী সৈয়দ আব্দুল হাদি জিল্লু সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।  অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি ও তার অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তঃইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অতিথিদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন আব্দুল হাদি। এসময় মাঠজুড়ে জাতীয় সংগীত পরিবেশন চলাকালে পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি ও তার ছেলে সিয়ামসহ কয়েকজন

জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় সিড্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তঃইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। হামলার শিকার ভুক্তভোগী সৈয়দ আব্দুল হাদি জিল্লু সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।  অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি ও তার অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তঃইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অতিথিদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন আব্দুল হাদি। এসময় মাঠজুড়ে জাতীয় সংগীত পরিবেশন চলাকালে পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি ও তার ছেলে সিয়ামসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।  পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে সাময়িকভাবে বন্ধ থাকা ক্রীড়া প্রতিযোগিতা পুনরায় শুরু হয়। চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু জানান, জাতীয় সংগীত চলাকালে তারা হঠাৎ এসে আমার ওপর হামলা করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে মুহূর্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ হয়ে যায় এবং উপস্থিত কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি এখন চরম প্রাণনাশের ঝুঁকিতে আছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার বাপ-দাদার জমিতে এই স্কুল প্রতিষ্ঠিত। যেহেতু এখন আমাদের দল (বিএনপি) ক্ষমতায়, তাই আমাদের নেতাকর্মীদের নিয়েই অনুষ্ঠান হবে। বিগত সরকারের আমলে ওরাই সব করেছে, এখনো ওরাই করবে কেন?​ বিগত দিনে চেয়ারম্যানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে তিনি আরও বলেন, আমি ক্ষোভ থেকে একটি লাঠি নিয়ে গিয়েছিলাম। তবে সেখানে অনেক লোকজন থাকায় শেষ পর্যন্ত আঘাত করতে পারিনি। ডামুড্যা থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্কুলে খেলা চলাকালীন চেয়ারম্যানের সঙ্গে জসিম বেপারির হাতাহাতি ও লাঠিপেটার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে খেলা বন্ধ দেখতে পাই। পরে পরিস্থিতি শান্ত করে সবার সঙ্গে কথা বলে পুনরায় খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow