জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হচ্ছে তাদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনকে ঘিরে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হচ্ছে তাদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনকে ঘিরে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।

এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow