‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

অস্ট্রিয়ার বিপক্ষে ২–০ গোলের জয়ে বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে উঠে এসেছেন ‘ফুটবল জাদুকর’ ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে জোড়া গোল করে তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। খেলা শুরুর আগে তিনি যৌথভাবে শীর্ষে ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে। লিওনেল মেসির বিশ্বরেকর্ড গড়া পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে উচ্ছ্বাস আরও বাড়িয়েছে ফিফা। এমন রেকর্ডভাঙার দিনে ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফায়েড পেজে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিজ্যুয়াল পোস্ট প্রকাশ করে, যা মুহূর্তেই ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। পোস্টে আর্জেন্টিনার জার্সি পরা মেসির পেছনে তার জার্সি নম্বর ‘১০’ কে আকাশে তারার মতো আলোকিত করে উপস্থাপন করা হয়। যেখানে ছবিতে লেখা ছিল, ‘কী যাদু করিয়া মেসি মায়া লাগাইসে।’ অপরদিকে পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘মেসি রেকর্ডকেও ড্রিবল করে গেলেন।’ এমন স্ট্যাটাসে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে রেকর্ডের এই রাত শুধু গোলের আনন্দেই সীমাবদ্ধ থ

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট
অস্ট্রিয়ার বিপক্ষে ২–০ গোলের জয়ে বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে উঠে এসেছেন ‘ফুটবল জাদুকর’ ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে জোড়া গোল করে তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। খেলা শুরুর আগে তিনি যৌথভাবে শীর্ষে ছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে। লিওনেল মেসির বিশ্বরেকর্ড গড়া পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে উচ্ছ্বাস আরও বাড়িয়েছে ফিফা। এমন রেকর্ডভাঙার দিনে ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফায়েড পেজে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিজ্যুয়াল পোস্ট প্রকাশ করে, যা মুহূর্তেই ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। পোস্টে আর্জেন্টিনার জার্সি পরা মেসির পেছনে তার জার্সি নম্বর ‘১০’ কে আকাশে তারার মতো আলোকিত করে উপস্থাপন করা হয়। যেখানে ছবিতে লেখা ছিল, ‘কী যাদু করিয়া মেসি মায়া লাগাইসে।’ অপরদিকে পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘মেসি রেকর্ডকেও ড্রিবল করে গেলেন।’ এমন স্ট্যাটাসে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে রেকর্ডের এই রাত শুধু গোলের আনন্দেই সীমাবদ্ধ থাকেনি। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করে হতাশায় পড়েন মেসি। খেলার তৃতীয় মিনিটে লাওতারো মার্তিনেজ বক্সে ফাউলের শিকার হলে পাওয়া সুযোগটি তিনি কাজে লাগাতে ব্যর্থ হন। যদিও কিছুক্ষণ পরই সেই ভুল পুষিয়ে দেন তিনি। ৩৮তম মিনিটে থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনার থেকে আসা আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে ইতিহাসে নাম লেখান মেসি। এরপর ম্যাচের যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন তিনি। নিজেরই সূচিত আক্রমণ থেকে ফিরতি বল পেয়ে দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক, নিশ্চিত করেন দলের জয়ও। মাঠের পারফরম্যান্স ও রেকর্ড—সব মিলিয়ে এই রাতকে ঘিরে ফুটবল বিশ্বে মেসি-উন্মাদনা আরও বেড়েছে। ফিফার আবেগঘন পোস্ট সেই উন্মাদনাকেই যেন নতুন করে উসকে দিয়েছে, যেখানে একদিকে ইতিহাস, অন্যদিকে ফুটবলের কিংবদন্তিকে ঘিরে ভক্তদের আবেগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow