জাদুটোনার অভিযোগে নারী ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা 

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে জাদুটোনা করার অভিযোগে এক নারী ও তার ১০ মাসের শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির। নিহত নারীর নাম জ্যোতি সিংকু। গত মঙ্গলবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। হামলায় তার স্বামী কোলহান সিংকুও গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, গ্রামে কিছু গুজব ও কুসংস্কার এ হামলার পেছনে ভূমিকা রেখেছে। সম্প্রতি গ্রামের এক ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুর জন্য জ্যোতি সিংকুকে দায়ী করা হয়। এরপর উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায়। ঝাড়খণ্ডের কুদসাই নামের একটি প্রত্যন্ত গ্রামে ঘটনাটি ঘটেছে। এটি রাজ্যের রাজধানী রাঞ্চি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ‍ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে দেশটিতে জাদুটোনার অভিযোগে আড়াই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও ফৌজদারি ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্

জাদুটোনার অভিযোগে নারী ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা 

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে জাদুটোনা করার অভিযোগে এক নারী ও তার ১০ মাসের শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।

নিহত নারীর নাম জ্যোতি সিংকু। গত মঙ্গলবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। হামলায় তার স্বামী কোলহান সিংকুও গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্রামে কিছু গুজব ও কুসংস্কার এ হামলার পেছনে ভূমিকা রেখেছে। সম্প্রতি গ্রামের এক ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুর জন্য জ্যোতি সিংকুকে দায়ী করা হয়। এরপর উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায়।

ঝাড়খণ্ডের কুদসাই নামের একটি প্রত্যন্ত গ্রামে ঘটনাটি ঘটেছে। এটি রাজ্যের রাজধানী রাঞ্চি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ‍ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে দেশটিতে জাদুটোনার অভিযোগে আড়াই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও ফৌজদারি ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow