জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ

ঈদের সময় উত্তরাঞ্চলের বাস ঢাকায় প্রবেশ না করে সময় বাঁচাতে এবং যানজট এড়াতে চন্দ্রা থেকেই ঘুরিয়ে যাত্রী নিয়ে উত্তরাঞ্চলের দিকে চলে যান অনেক চালক। এতে একদিকে বিকল্পভাবে ঢাকায় ঢুকতে ভোগান্তির শিকার হন ওই যাত্রীরা, অন্যদিকে ঢাকায় যানবাহন সংকটে পড়েন ঘরে ফেরা মানুষ। জানা গেছে, ঈদের সময় মহাসড়কে যাত্রীদের প্রচুর চাপ থাকলেও অনেক সময় গণপরিবহনের সংকট দেখা দেয়। বড় বড় কোম্পানির বাসগুলো নিয়ম মেনে নির্দিষ্ট স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে গন্তব্যে যায়। কিন্তু উত্তরবঙ্গগামী অনেক বাস ঢাকায় না গিয়ে চন্দ্রা থেকে ঘুরে ফের রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, পাবনা, ঈশ্বরদী, চাপাঁইনবাবগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে চলে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর ঈদের সময় সড়কে যাত্রীদের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনেরও চাপ বাড়ে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সব যাত্রী আগে গন্তব্যে যেতে প্রতিযোগিতা শুরু করেন। কিছু কিছু বাস যারা অগ্রীম টিকিট বিক্রি না করে শুধু যাত্রী নিয়ে গন্তব্যে যায় তারা অনেক সময় ঢাকার যাত্রীদের যানজটের অযুহাত দেখিয়ে চন্দ্রাতেই নামিয়ে দেয়। ওই সকল যাত্রী বিকল্প তখন উপায়ে

জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ

ঈদের সময় উত্তরাঞ্চলের বাস ঢাকায় প্রবেশ না করে সময় বাঁচাতে এবং যানজট এড়াতে চন্দ্রা থেকেই ঘুরিয়ে যাত্রী নিয়ে উত্তরাঞ্চলের দিকে চলে যান অনেক চালক। এতে একদিকে বিকল্পভাবে ঢাকায় ঢুকতে ভোগান্তির শিকার হন ওই যাত্রীরা, অন্যদিকে ঢাকায় যানবাহন সংকটে পড়েন ঘরে ফেরা মানুষ।

জানা গেছে, ঈদের সময় মহাসড়কে যাত্রীদের প্রচুর চাপ থাকলেও অনেক সময় গণপরিবহনের সংকট দেখা দেয়। বড় বড় কোম্পানির বাসগুলো নিয়ম মেনে নির্দিষ্ট স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে গন্তব্যে যায়। কিন্তু উত্তরবঙ্গগামী অনেক বাস ঢাকায় না গিয়ে চন্দ্রা থেকে ঘুরে ফের রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, পাবনা, ঈশ্বরদী, চাপাঁইনবাবগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে চলে যায়।

জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর ঈদের সময় সড়কে যাত্রীদের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনেরও চাপ বাড়ে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সব যাত্রী আগে গন্তব্যে যেতে প্রতিযোগিতা শুরু করেন। কিছু কিছু বাস যারা অগ্রীম টিকিট বিক্রি না করে শুধু যাত্রী নিয়ে গন্তব্যে যায় তারা অনেক সময় ঢাকার যাত্রীদের যানজটের অযুহাত দেখিয়ে চন্দ্রাতেই নামিয়ে দেয়। ওই সকল যাত্রী বিকল্প তখন উপায়ে ঢাকায় আসেন। আর এসব বাস মোড় ঘুরাতে গিয়ে চন্দ্রা মোড়ে তৈরি করে যানজট। অনেক বাস মহাসড়কের পাশে যাত্রী নামিয়ে পার্কিং করে রাখে। তারা খোঁজ খবর নেয় কোন রুটের যাত্রীর চাপ বেশি। তারপর সেই রুটে যাত্রী নিয়ে গন্তব্যে যায়। আর এতেই বিভিন্ন রুটে গণপরিবহনের সংকট দেখা দেয়।

জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ

গাজীপুর নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশের পরিদর্শক শওগাতুল আলম বলেন, মহাসড়কে অনেক সময় বাস গন্তব্যে না গিয়ে যাত্রী নামিয়ে ফের চলে যায়। এমন অভিযোগ পাওয়া যায়। এতে যাত্রীরা হয়রানির শিকার হন। এবার সে বিষয়টি আমলে নিয়ে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেবো। এবার নির্ধারিত স্থান ছাড়া কোনো যানবাহন ইউটার্ন নিতে পারবে না বা বাস ঘুরাতে পারবে না।

গাজীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা তানভীর সিরাজ জানান, কোনো পরিবহন যাত্রীদের হয়রানি করতে পারবে না। যে বাস যেখানে যাওয়ার কথা বলে যাত্রী নিয়ে যাবে বা আসবে ওই পরিবহনকে সেসব যাত্রীকে নির্দিষ্ট স্থানেই নামাতে হবে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow