জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী মান্দার আকাশ-বাতাস 

ঈদ আনন্দে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।  মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক হৃদয়বিদারক পরিবেশে জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৫ মে) রাত ১০টায় অন্য তিন জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।  ঈদ উৎসবে মেতে উঠতে বাড়ি ফিরতে গিয়ে এভাবে লাশ হয়ে ফেরা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। পুরো এলাকায় এখন চলছে মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মান্দার আকাশ-বাতাস। জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা স

জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী মান্দার আকাশ-বাতাস 
ঈদ আনন্দে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।  মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক হৃদয়বিদারক পরিবেশে জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৫ মে) রাত ১০টায় অন্য তিন জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।  ঈদ উৎসবে মেতে উঠতে বাড়ি ফিরতে গিয়ে এভাবে লাশ হয়ে ফেরা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। পুরো এলাকায় এখন চলছে মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মান্দার আকাশ-বাতাস। জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকালে রাজেন্দ্রবাটি গ্রামে যে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে তারা হলেন- রাজেন্দ্রবাটি গ্রামের মো. সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মো. আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল বারেক, মো. আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা, একাব্বরের ছেলে মো. সোহাগ, মো. শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর।  এর আগে সোমবার একই ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুর ইসলাম এবং পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসের জানাজা ও দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়। একই ইউনিয়নের ৯ জন যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভারশোঁ ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় কান্নার রোল পড়েছে। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা বাবা-মা ও পরিবারগুলো এখন সম্পূর্ণ নিঃস্ব ও নির্বাক হয়ে পড়েছেন। উল্লেখ্য, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব দিকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই রড বোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ১৫ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা, যার মধ্যে এই ৯ জন একই ইউনিয়নের। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে নিহত যুবকদের নিজ গ্রামের একই সঙ্গে সরকারি জায়গায় কবরস্থানে দাফন করা হয়। এর আগে প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে চেক প্রদান করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow