জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে ডাকাতি
নারায়ণগঞ্জে বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু আগে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর ভুক্তভোগী হুমায়ুন কবিরের রুমে প্রবেশ করে সবাই অস্ত্র দেখিয়ে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারের দাবি করলে পরিবারের লোকজন ঘরে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতদের দিয়ে দেয়। পরে ফজরের আজানের সময় ডাকাতরা চলে যায়। ঘটনার পর পর নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ আরও কিছু তথ্য-প্রমাণ তারা পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সব বলছেন না।
নারায়ণগঞ্জে বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু আগে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর ভুক্তভোগী হুমায়ুন কবিরের রুমে প্রবেশ করে সবাই অস্ত্র দেখিয়ে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে।
এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারের দাবি করলে পরিবারের লোকজন ঘরে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতদের দিয়ে দেয়। পরে ফজরের আজানের সময় ডাকাতরা চলে যায়।
ঘটনার পর পর নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ আরও কিছু তথ্য-প্রমাণ তারা পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সব বলছেন না।
What's Your Reaction?