জানুয়ারিতে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। পাশাপাশি শীর্ষ ১০ রেমিট্যান্স প্রেরণকারী দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ৪৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলার। শীর্ষ তালিকার অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (৩৮ কোটি ৮০ লাখ ৪০ হাজার ডলার), মালয়েশিয়া (২৮ কোটি ২ লাখ ১০ হাজার ডলার), যুক্তরাষ্ট্র (২৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার) এবং ইতালি (১৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার)। এদিকে, গত জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রাপ্তি। ওই মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কো

জানুয়ারিতে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে
জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। পাশাপাশি শীর্ষ ১০ রেমিট্যান্স প্রেরণকারী দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ৪৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলার। শীর্ষ তালিকার অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (৩৮ কোটি ৮০ লাখ ৪০ হাজার ডলার), মালয়েশিয়া (২৮ কোটি ২ লাখ ১০ হাজার ডলার), যুক্তরাষ্ট্র (২৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার) এবং ইতালি (১৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার)। এদিকে, গত জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রাপ্তি। ওই মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৯৬ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ১০ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২২৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow