জাপান-ফিলিপাইনকে সতর্কবার্তা, তাইওয়ানের পূর্বে চীনের বিশেষ টহল

দক্ষিণ চীন সাগর সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলে একতরফাভাবে সামুদ্রিক সীমানা নির্ধারণী আলোচনার ঘোষণা দিয়েছে জাপান ও ফিলিপাইন। দেশ দুটির এমন ঘোষণার প্রতিক্রিয়ায়, তাইওয়ান দ্বীপের পূর্ব দিকের জলসীমায় একটি আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)। সোমবার (১ জুন) এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। চায়না কোস্ট গার্ডের মুখপাত্র জিয়াং লুয়ে বলেছেন যে, জাপান ও ফিলিপাইনের এই পদক্ষেপ চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। তাই এর বিরুদ্ধে এই টহলটি ছিল একটি প্রয়োজনীয় পদক্ষেপ। জিয়াং বলেন, আমরা জাপান ও ফিলিপাইনকে চীনের সার্বভৌমত্ব, অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ন করে এমন সমস্ত অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। মুখপাত্র জিয়াং লুয়ে আরও যোগ করেন যে, সংশ্লিষ্ট জলসীমার ওপর নিয়ন্ত্রণ জোরদার অব্যাহত রাখবে চায়না কোস্ট গার্ড। একই সঙ্গে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কেএম 

জাপান-ফিলিপাইনকে সতর্কবার্তা, তাইওয়ানের পূর্বে চীনের বিশেষ টহল

দক্ষিণ চীন সাগর সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলে একতরফাভাবে সামুদ্রিক সীমানা নির্ধারণী আলোচনার ঘোষণা দিয়েছে জাপান ও ফিলিপাইন। দেশ দুটির এমন ঘোষণার প্রতিক্রিয়ায়, তাইওয়ান দ্বীপের পূর্ব দিকের জলসীমায় একটি আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)।

সোমবার (১ জুন) এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

চায়না কোস্ট গার্ডের মুখপাত্র জিয়াং লুয়ে বলেছেন যে, জাপান ও ফিলিপাইনের এই পদক্ষেপ চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। তাই এর বিরুদ্ধে এই টহলটি ছিল একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

জিয়াং বলেন, আমরা জাপান ও ফিলিপাইনকে চীনের সার্বভৌমত্ব, অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ন করে এমন সমস্ত অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

মুখপাত্র জিয়াং লুয়ে আরও যোগ করেন যে, সংশ্লিষ্ট জলসীমার ওপর নিয়ন্ত্রণ জোরদার অব্যাহত রাখবে চায়না কোস্ট গার্ড। একই সঙ্গে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow