জাপার দুর্গে বড় ধস : ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ নেতা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির শীর্ষ নেতা ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আতা চেয়ারম্যানের বাড়িতে  আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন দলীয় নেতাকর্মীরা।  স্থানীয় রাজনীতির সমীকরণে এ ঘটনাকে ‘বড় চমক’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আতাউর রহমান সরকারের সাথে  সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী এদিন বিএনপিতে যোগদান করেন। আতাউর রহমান সরকার আতা গাইবান্ধার রাজনীতিতে অত্যন্ত পরিচিত এক মুখ। তিনি গাইবান্ধা জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা জাপার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির ‘হেভিওয়েট’ নেতা ছিলেন। সাঘাটায় জাতীয় পার্টির জন্য বড় বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।  সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে যোগদান সভাটি অনুষ্

জাপার দুর্গে বড় ধস : ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ নেতা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির শীর্ষ নেতা ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আতা চেয়ারম্যানের বাড়িতে  আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন দলীয় নেতাকর্মীরা। 

স্থানীয় রাজনীতির সমীকরণে এ ঘটনাকে ‘বড় চমক’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আতাউর রহমান সরকারের সাথে  সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী এদিন বিএনপিতে যোগদান করেন।

আতাউর রহমান সরকার আতা গাইবান্ধার রাজনীতিতে অত্যন্ত পরিচিত এক মুখ। তিনি গাইবান্ধা জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা জাপার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির ‘হেভিওয়েট’ নেতা ছিলেন। সাঘাটায় জাতীয় পার্টির জন্য বড় বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে যোগদান সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ ফারুক আলম সরকার। তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

সাঘাটা উপজেলা দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। তবে আতাউর রহমান সরকারের দলত্যাগের ফলে সেই দুর্গের ভিত্তি নড়বড়ে হয়ে গেল বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে এই দলবদল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow