জাফলংয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পিয়াইন নদী সাঁতরে পার হওয়ার সময় স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। মৃত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে দলবেঁধে জাফলংয়ে ভ্রমণে আসে রাহি। বিকেল ৫টার দিকে তারা নাজিমগড় নৌকাঘাট এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করে। এ সময় পিয়াইন নদীর প্রবল স্রোতের মুখে পড়ে রাহি ভারসাম্য হারিয়ে পানির নিচে তলিয়ে যায়। রাহিকে তলিয়ে যেতে দেখে তার বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় মাঝিরা ও বাসিন্দারা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় অভিজ্ঞ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পিয়াইন নদী সাঁতরে পার হওয়ার সময় স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে।
মৃত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে দলবেঁধে জাফলংয়ে ভ্রমণে আসে রাহি। বিকেল ৫টার দিকে তারা নাজিমগড় নৌকাঘাট এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করে। এ সময় পিয়াইন নদীর প্রবল স্রোতের মুখে পড়ে রাহি ভারসাম্য হারিয়ে পানির নিচে তলিয়ে যায়। রাহিকে তলিয়ে যেতে দেখে তার বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় মাঝিরা ও বাসিন্দারা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় অভিজ্ঞ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৬টার দিকে ডুবুরিরা নদীর তলদেশ থেকে রাহির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বন্ধুদের সঙ্গে আনন্দ করতে এসে পিয়াইন নদীর স্রোতে তলিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?