জাবি প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসলাম পদত্যাগ করেছেন। নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জুলাই) অপরাহ্ণ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রক্টর প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব হস্তান্তর ও গ্রহণসংক্রান্ত সার্টিফিকেট যথাসময়ে নিয়ামক কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

জাবি প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসলাম পদত্যাগ করেছেন। নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জুলাই) অপরাহ্ণ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রক্টর প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব হস্তান্তর ও গ্রহণসংক্রান্ত সার্টিফিকেট যথাসময়ে নিয়ামক কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow