জাবিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে সম্মিলিত ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রব, প্রক্টর রাশেদুল আলম, সাবেক জাবি শিবিরের সভাপতি মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। সম্প্রতি ধর্ষণ, শিশু নির্যাতনসহ নৈতিক অবক্ষয়ের ঘটনা বেড়ে যাচ্ছে। সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনার মাধ্যমে অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। ইফতারের আগে ইরান, ফিলিস্তিনে শহীদ ও নির্যাতিতসহ সব মুসলিম উম্মাহর জন্য দোয়া এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/এএসএম

জাবিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে সম্মিলিত ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রব, প্রক্টর রাশেদুল আলম, সাবেক জাবি শিবিরের সভাপতি মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাবিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল

অনুষ্ঠানে শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। সম্প্রতি ধর্ষণ, শিশু নির্যাতনসহ নৈতিক অবক্ষয়ের ঘটনা বেড়ে যাচ্ছে। সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনার মাধ্যমে অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

ইফতারের আগে ইরান, ফিলিস্তিনে শহীদ ও নির্যাতিতসহ সব মুসলিম উম্মাহর জন্য দোয়া এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow