জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী কালবেলাকে নিশ্চিত করে জানিয়েছেন, তিনি বাদী হয়ে এ মামলা  করেছেন।  এর আগে গতকাল মঙ্গলবার রাতে পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের বর্ধিত অংশে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী ক্যাম্পাসের একটি সড়ক ধরে হাঁটছিলেন। সে সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করেন। পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি তার গলায় জালের মতো একটি বস্তু পেঁচিয়ে আল বেরুনী হলের বর্ধিত অংশের পাশের ঝোপে টেনে নিয়ে যান। ওই সময় কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান।  পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরকে বিষয়টি জানানো হলে নিরাপত্তাকর্মী

জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী কালবেলাকে নিশ্চিত করে জানিয়েছেন, তিনি বাদী হয়ে এ মামলা  করেছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার রাতে পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের বর্ধিত অংশে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী ক্যাম্পাসের একটি সড়ক ধরে হাঁটছিলেন। সে সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করেন। পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি তার গলায় জালের মতো একটি বস্তু পেঁচিয়ে আল বেরুনী হলের বর্ধিত অংশের পাশের ঝোপে টেনে নিয়ে যান। ওই সময় কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান। 

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরকে বিষয়টি জানানো হলে নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। 

এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান বলেন, ‘রাত আনুমানিক সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা আমাদের ঘটনাটি সম্পর্কে জানান। সঙ্গে সঙ্গে আমরা পুরো এলাকায় তল্লাশি চালাই, কিন্তু অভিযুক্তকে খুঁজে পাইনি।’

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে।

ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীও তাকে শনাক্ত করেছেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow