জামায়াত নেতারা কে কোথায় ভোট দেবেন?

আগামীকাল ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের দিন জামায়াতে ইসলামীর নেতারা স্ব স্ব ভোটকেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছে দলটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, আগামীকাল ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা স্ব স্ব ভোটকেন্দ্রে ইনশাআল্লাহ ভোট প্রদান করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে; অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে; ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে; মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।  এছাড়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর প

জামায়াত নেতারা কে কোথায় ভোট দেবেন?

আগামীকাল ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের দিন জামায়াতে ইসলামীর নেতারা স্ব স্ব ভোটকেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছে দলটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামীকাল ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা স্ব স্ব ভোটকেন্দ্রে ইনশাআল্লাহ ভোট প্রদান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে; অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে; ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে; মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। 

এছাড়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে; সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঢাকার খিলগাঁও গোড়ানস্থ আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে; মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে; ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow