জামালপুর সীমান্তে একজনকে পুশ-ইনের চেষ্টা

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান করছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন ঝাউডাঙ্গা বিওপির বিপরীতে ভারতের ১৬০ বিএসএফ ব্যাটালিয়নের দরগাপাড়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাঁটাতারের গেট খুলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৮-এর পাশ দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেন এবং পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেন। এসময় স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান গ্রহণ করেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন

জামালপুর সীমান্তে একজনকে পুশ-ইনের চেষ্টা

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন ঝাউডাঙ্গা বিওপির বিপরীতে ভারতের ১৬০ বিএসএফ ব্যাটালিয়নের দরগাপাড়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাঁটাতারের গেট খুলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৮-এর পাশ দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেন এবং পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেন। এসময় স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান গ্রহণ করেন।

বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

এ বিষয়ে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জাগো নিউজকে বলেন, একজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। আমরা তাকে বাংলাদেশে প্রবেশ করতে দিইনি। লোকটি এখনো শূন্যরেখার কাছে অবস্থান করছে।

হৃদয় আহম্মেদ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow