জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহে দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান। গ্রেপ্তার সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও তিনি দুরমুঠ ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টে আওয়ামী সরকার পতন হলে প্রভাবশালী নেতা ও চেয়ারম্যান জুবেরী দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে আটক হন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরের মেলান্দহে দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।
গ্রেপ্তার সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও তিনি দুরমুঠ ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টে আওয়ামী সরকার পতন হলে প্রভাবশালী নেতা ও চেয়ারম্যান জুবেরী দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে আটক হন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?