জামালপুরে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

জামালপুরের বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শ্রমিক জয়নাল আবেদীন (৬৯) বকশিগঞ্জে কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত মো. অনিস মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহের উদ্দেশে যান জয়নাল। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোরের বাগান এলাকায় যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরে আজ শনিবার সকালে ডুমুরতলা বিটে তার স্বজনরা নিখোঁজের খবর জানান। এরপর বনবিভাগ এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি দলের সদস্যরা যৌথভাবে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে দুপুরে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়। ময়মনসিংহ বন বিভাগ বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, জয়নাল আবেদীনের নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার অভিযান শুরু করি। পরে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে

জামালপুরে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

জামালপুরের বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক জয়নাল আবেদীন (৬৯) বকশিগঞ্জে কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত মো. অনিস মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহের উদ্দেশে যান জয়নাল। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোরের বাগান এলাকায় যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরে আজ শনিবার সকালে ডুমুরতলা বিটে তার স্বজনরা নিখোঁজের খবর জানান। এরপর বনবিভাগ এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি দলের সদস্যরা যৌথভাবে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে দুপুরে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ বন বিভাগ বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, জয়নাল আবেদীনের নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার অভিযান শুরু করি। পরে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, হাতির আক্রমণেই ওনার মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হৃদয় আহম্মেদ/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow