জামালপুরের ২০ গ্রামে ঈদ বুধবার
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জামালপুরের তিন উপজেলার অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা। জেলার ইসলামপুর, সরিষাবাড়ী এবং মাদারগঞ্জ উপজেলার এসব গ্রামের বাসিন্দারা প্রতি বছরই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহা ও ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। ঈদকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে এখন উৎসবমুখর পরিবেশের পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শেষ হয়েছে। অনেক পরিবার কোরবানির পশুর হাট থেকে কেনাকাটা সেরে ঈদের প্রস্তুতি চূড়ান্ত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে সকাল ৮টায় এই অঞ্চলের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নেবেন সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়াড়পাড় ও বগারপাড় গ্রামের মুসল্লিরা। এছাড়া ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, সাপধরী ইউনিয়নের পশ্চিম মণ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জামালপুরের তিন উপজেলার অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা।
জেলার ইসলামপুর, সরিষাবাড়ী এবং মাদারগঞ্জ উপজেলার এসব গ্রামের বাসিন্দারা প্রতি বছরই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহা ও ঈদুল ফিতর উদযাপন করে আসছেন।
ঈদকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে এখন উৎসবমুখর পরিবেশের পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শেষ হয়েছে। অনেক পরিবার কোরবানির পশুর হাট থেকে কেনাকাটা সেরে ঈদের প্রস্তুতি চূড়ান্ত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে সকাল ৮টায় এই অঞ্চলের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নেবেন সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়াড়পাড় ও বগারপাড় গ্রামের মুসল্লিরা।
এছাড়া ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, সাপধরী ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া এবং মাদারগঞ্জ উপজেলার কাজিয়ারবাড়ি গ্রামেও পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সরিষাবাড়ী বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার বলেন, ২০০৪ সাল থেকে দীর্ঘ ২০ বছর ধরে আমরা এই মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি। শুরুতে এখানে ৩ থেকে ৪ শত মানুষ নামাজ পড়তেন। তবে বর্তমানে অন্য এলাকাগুলোতে নতুন নতুন জামাত চালু হওয়ায় এখানে মুসল্লির চাপ কিছুটা কমেছে। তবুও উৎসবের আমেজে কোনো কমতি নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরের মতো এবারও আগে ঈদ উদযাপনকে কেন্দ্র করে গ্রামগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনরা এসে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।
What's Your Reaction?