জামায়াত আমিরের পক্ষে সাদিক কায়েমের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুরে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। গণসংযোগকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম উপস্থিত ছিলেন। এ সময় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে জামায়াতে ইসলামীর মিরপুর পূর্ব থানা শাখার উদ্যোগে জামায়াত আমিরের পক্ষে প্রচারণায় নামেন নেতাকর্মীরা। মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে প্রচারণা চালানো হয়। এ সময় দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গণসংযোগ করা হয়। গণসংযোগে অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর পূর্ব থানার নায়েবে আমির আনিসুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি মহিব্বুল্লাহ আল হোসাইনী, জামায়াতের ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, ছাত্রশিবিরের মিরপুর পূর্ব থানার সভাপতি রেদোয়ান রুস্তমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগের সময় শিক্ষার্থী

জামায়াত আমিরের পক্ষে সাদিক কায়েমের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুরে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। গণসংযোগকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম উপস্থিত ছিলেন। এ সময় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে জামায়াতে ইসলামীর মিরপুর পূর্ব থানা শাখার উদ্যোগে জামায়াত আমিরের পক্ষে প্রচারণায় নামেন নেতাকর্মীরা। মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে প্রচারণা চালানো হয়। এ সময় দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গণসংযোগ করা হয়।

গণসংযোগে অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর পূর্ব থানার নায়েবে আমির আনিসুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি মহিব্বুল্লাহ আল হোসাইনী, জামায়াতের ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, ছাত্রশিবিরের মিরপুর পূর্ব থানার সভাপতি রেদোয়ান রুস্তমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগের সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রিকশা চালকসহ আপামর জনসাধারণের কাছে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালান ডাকসু ভিপি সাদিক কায়েম। গণসংযোগে ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আরএএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow