জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি কর্মজীবী নারীদের
কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি তুলেছেন কর্মজীবী নারীরা। তাদের ভাষ্য, নারীদের অবদানকে অবমূল্যায়ন করে প্রকাশ্যে দেওয়া তার বক্তব্য সংবিধানস্বীকৃত সমতা, মানবাধিকার, নারী মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের পরিপন্থি। রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১টি নারী সংগঠনের নেত্রীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ডা. শফিকুরের প্রার্থিতা বাতিল চেয়ে স্মারকলিপি দিয়েছেন ।