জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি।  মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশে সুইস বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মত দেন। আলোচনায় রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের গঠনমূলক ভূমিকার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়। বৈঠকে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি গ্রীন এনার্জি, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি। 

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশে সুইস বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মত দেন।

আলোচনায় রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের গঠনমূলক ভূমিকার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি গ্রীন এনার্জি, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow